রবিবার রাতে মালদা থানার পুলিশ আট মাইল এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হওয়া একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। মৃতদেহের অবস্থা এতটায় ছিন্ন ভিন্ন থাকায় সনাক্ত করা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে পরপর বেশ কিছু গাড়ি এই মৃতদেহের উপর দিয়ে গিয়েছে, মৃতদেহটির পড়নে জিন্সের প্যান্ট ও টিসার্ট ছিল আনুমানিক বয়স ২৫ বছর বলে মনে করা হচ্ছে।
স্থানীয় লোকেরা বলেন এই মৃতদেহটি তাদের গ্রামের কারো না। মৃতদেহটি সনাক্ত না হওয়ায় মালদা থানার পুলিশ মৃতদেহটি রবিবার রাতে মালদা থানায় রাখে ও সোমবার সকালে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মালদা